1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান বাঘাইছড়িতে বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১০৮ ঘনফুট সেগুন কাঠ, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা”

জামায়াত নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বেতাগীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান। তাঁর দাবি, ডাকসুতে যদি ছাত্রশিবির ক্ষমতায় যেতে পারে, তাহলে আগামী দিনে জামায়াতও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে।গত শনিবার রাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সুলতান আহমেদের এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এসব অশ্লীলতাপূর্ন বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে বেতাগী বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজ গেটে বিভিন্ন শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফাইজুল মালেক সজিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ইহসানুল কবির জিলান, বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম। মানববন্ধনে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফাইজুল মালেক সজিব বলেন” জামাত ইসলামীর ৭১ এর মানবতা বিরোধী অপরাধের দোসর। তারা এখনো বাংলাদেশকে বানাতে চায় । ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এমন কূরুচিপূর্ণ মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী নেতা শামীম আহসানকে গ্রেফতারের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে জামায়াতে ইসলামীর এই নেতার বিরুদ্ধে মানববন্ধন সম্পর্কে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...