নূরে আলম (শাহারিয়ার) কুমিল্লা, জেলা প্রতিনিধি, বিশ্ব মিডিয়া।।
বাঙ্গরা থানাধীন ৪ নং পূর্বধইর ইউনিয়ন( কোরবানপুর )গ্রামে হতে নির্বাচনের প্রচারণায় পথসভা মাধ্যমে জানঘর গ্রামের মসজিদ মাঠে এক বিশাল জনসভায় উদ্দেশে বলেন,“দল করলে জনগণের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। সবাইকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে—এমন কড়া বার্তা দিয়েছেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।” আপনাদের খেদমত করতে গিয়ে আমাকে মিথ্যা মামলায় ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি আশা করি, আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।এসময় উপস্থিত ছিলেন, সাবেক মুস্তাফিজুর রহমান মানিক চেয়ারম্যান,কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন ,সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক আজিজ মোল্লা,কামাল উদ্দিন ভূঁইয়া,নজরুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।