1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মোঃ আলাউদ্দিন :

লক্ষ্মীপুর সদর উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে মুড়িভর্তি বস্তার আড়ালে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ গাড়ীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে সদর থানাধীন চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরী ফেরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে মজু চৌধুরী ফেরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আজাদ (৪৫) নামের এক ব্যক্তির টায়ার মেরামতের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনি পিকআপ তল্লাশি করে মুড়ির বস্তার নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, করিম (৪০), আপন চন্দ্র সাহা (৩৯) ও মাসুম (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা, ৭ বস্তা মুড়ি (ওজন প্রায় ২৮০ কেজি), ৪টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা মুড়িভর্তি বস্তার আড়ালে গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।র‍্যাব আরও জানায়, মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...