মাদারীপুর–২ আসনের কবিরাজপুর ইউনিয়নের সাধারণ জনগণের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, পীর সাহেবের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি এলাকায় ঘুরে দাবি করছেন যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নির্বাচন থেকে বাদ পড়েছে এবং দাঁড়িপাল্লার লোকজন নাকি তাদেরই সমর্থনে কাজ করছে—এমন মিথ্যা বক্তব্য দিয়ে ভোট চাইছেন তারা।স্থানীয় সচেতন মহল এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে দাবি করেছেন।
তারা জানান, এ ধরনের অপপ্রচার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।এ বিষয়ে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, কেউ যেন এই ধরনের মিথ্যা গুজবে কান না দেন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করেন।উল্লেখ্য, রিকশা মার্কা বাংলাদেশ জামায়াতে