1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: মাদারীপুর-২ আসনে প্রতিনিধিত্বকারী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ খালাসী |

মাদারীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মাদারীপুর–০২ আসনের প্রতিনিধিত্বকারী প্রার্থীদের অংশগ্রহণে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক এক মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, মাদারীপুর জেলা কমিটি।


আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর–২ আসনের ১১ দলীয় জোটের প্রতিনিধিত্বকারী প্রার্থী মুফতি আব্দুস সোবাহান খান। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বক্তব্যে মুফতি আব্দুস সোবাহান খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচিত হলে মাদারীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও জবাবদিহিতার পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, সুজনের উদ্যোগে আয়োজিত এই ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।স্থান:মাদারীপুর মুক্ত মঞ্চ

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...