1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের দাবি অরাজকতা রুখতে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে বেটুয়াইলের যুবসমাজ যুব উন্নয়ন কর্মকর্তার উন্নয়নঢাকায় বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন বেতাগীতে ফের ভূমি-কম্পন , আতঙ্কে মানুষ বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নে ৩ ভাইয়ের তরমুজের বাম্পার ফলন শায়েস্তাগঞ্জে রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে ধুলাবালির বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী , স্বাস্থ্যের ঝুঁকি গাড়িতে চরার মাশুল ফেঁসে গেল দুইজন, কঠিন চাপে এস আই সাভারে মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মালেক গ্রেপ্তার! ‎পিরোজপুরে বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার‎‎জেলা ঢাকা মেডিকেলের জন্য অন্তত ৫০০টি সরকারি যানবাহন বরাদ্দ দিন মেঘনা আলম

বরগুনা-২ জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে বিএনপি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
Oplus_131072


স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের শক্ত ভোটব্যাংক থাকলেও এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ। আর কারণেই বিএনপি এই সুযোগটা নিচ্ছেন।

বরগুনা-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ধানে শীষ মার্কার প্রার্থী নুরুল ইসলাম মনি, এমনটা জানিয়েছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীসহ ও সাধারণ ভোটার। বরগুনা-২ আসনে জামায়াত ও চরমোনাই ভিন্ন ভিন্নভাবে নির্বাচন অংশ নেওয়ায় সেই সুযোগটি কাজে লাগাচ্ছে বিএনপি এবং জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

   বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) উপজেলা নিয়ে এ নির্বাচনি এলাকা। জোট ভেঙে এককভাবে অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

রিটানিং কর্মকর্তার কার্যালয়ে থেকে বরগুনা-২ আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
এরা হলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ সাব্বির আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ নাজেস আফরোজ এবং বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান লিটন।

বরগুনা-২ আসনে জয়ের রেকর্ড আছে বলে দাবি ইসলামী আন্দোলনের। জামায়াতের দাবি তারাও পিছিয়ে নেই। জামায়াতের প্রার্থী ডা: সুলতান আহমেদ ১৯৯১ সাল থেকে এখানকার মানুষের সুখ-দু:খে পাশে রয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরপর দুইবার বরগুনা-২ আসন থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্ত স্থানীয়দের ধারনা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যখন বিএনপি তখন জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ভোট ভাগ হয়ে যাবে। চরমোনাইয়ের ভোটকে ধরা হয়েছিল তাদের উভয়ের জয়ের নিয়ামক শক্তি হিসাবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর বেতাগী উপজেলার সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন বলেন, ডা: সুলতান আহমেদ এ আসনে নতুন কোন মুখ নয়। আর ইসলামী আন্দোলনের প্রার্থী এ আসনে সম্পূর্ণ নতুন এবং তার বাড়ি বরগুনা সদর উপজেলায়। সুলতান আহমেদ ১৯৯১ সাল থেকে মানুষের পাশে রয়েছেন। ইসলামী আন্দোলন যে দাবি করছে তৎকালীণ সময় তাদের প্রার্থী গোলাম সরোয়ার হিরু তিনি দলগতভাবে নয় এককভাবে মিনার মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন। সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু এখন আমাদের জমায়াতের সাথে কাজ করছে।

বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহাদাত হোসেন আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনে ডা: সুলতান আহমেদ নির্বাচনে অংশ নিয়ে তৎকালীণ সময়ে ২০ দলীয় জোটের প্রার্থী খন্দকার এ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেনকে আসন ছেড়ে দিয়ে যে সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন, তা এখনো মানুষ মনে ধরে রেখেছেন। তার পরও আমরা বলছি যে, আলাপ-আলোচনার মাধ্যমে সবকিছুর নিষ্পত্তি হোক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বেতাগী উপজেলা সভাপতি মাওলানা মো: ইউসুফ আলী বলেন, বর্তমান প্রক্ষাপটে সঙ্গত কারণেই আগের তুলনায় সারাদেশের ন্যায় এ আসনেও ইসলামী আন্দোলনের জনসমর্থন বৃদ্ধি ও মানুষের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হয়েছে। আলোচনা প্রচারণা অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী যে
জনগন সুষ্টুভাবে দিতে পারলে ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে মুফতি মো. মিজানুর রহমান কাসেমী বিপুল ভোটে জয়লাভ করবে।

এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে
রাজনৈতিক সাধারন ভোটারদের দাবি , যদি ইসলামী দলগুলো জোটে একক প্রার্থী দিতো, তাহলে ভোটে ভাগ হয়ে যেত না । সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম মনি বড় ধরনের সুবিধা পাবেন।

বিএনপির প্রার্থী নূরুল ইসলাম মনি ইতোমধ্যে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। গ্রাম থেকে শহর—সবখানেই তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন প্রতিরোধ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন—এই বিষয়গুলোকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে সমর্থন চাইছেন।
নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেন, “বরগুনা-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে আমি সবসময় ছিলাম এবং থাকব।” তার এমন বক্তব্যে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...