1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান বাঘাইছড়িতে বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১০৮ ঘনফুট সেগুন কাঠ, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা” বরগুনায় খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন, কালভার্টের বাধায় থমকে যাওয়ার শঙ্কা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরগুনায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক-২

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো আসমা আক্তার সাথী (২৪) ও তার স্বামী মোঃ নুরুজ্জামান শেখ। এরা পাথরঘাটার ছোট টেংরা গ্রামের বাসিন্দা।নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থিত একটি ভাড়াকৃত বাসা থেকে আসমা আক্তার সাথী (২৪) ও তার স্বামী মোঃ নুরুজ্জামান শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।অভিযান শেষে আটককৃত দু’জনকে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...