1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

বরগুনা-২ আসনজেল-জুলুম সহ্য করেও নিজের জন্মভূমি ছেড়ে যাইনি

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা,বেতাগী) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন,বিগত দিনে জেল-জুলুম সহ্য করেও আপনাদের ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে যাইনি।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত বেতাগী উপজেলার কাউনিয়া ইমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভা ছিল ধারাবাহিক নির্বাচনি কর্মসূচির অংশ।চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আয়োজিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে।জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, সেক্রেটারি জেনারেল মো. আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্র শিবির ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।সভায় সহকারী অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন বলেন, ন্যায় ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটের মাধ্যমেই সেই নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ তার আবেগঘন বক্তব্যে বলেন, আমি জীবনের অনেক কঠিন সময় পার করেছি। জেল-জুলুম সহ্য করেছি। চাইলে বিদেশে চলে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু নিজের জন্মভূমি ও আপনাদের ছেড়ে যাইনি। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

হয়তো এটাই আমার জীবনের শেষ নির্বাচন। এখন আপনারা যদি আপনাদের এলাকার রত্নকে ধরে রাখতে না পারেন, তবে সেটি আপনাদেরই ব্যর্থতা হবে। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশজুড়ে মানুষ এখন পরিবর্তন চায়। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছেন। ৫ আগস্টের পরে আপনারা দেখেছেন, কারা চাঁদা বাজি করে। কারা সন্ত্রাসী করে। আর কারা মানুষকে ভালো বাসে। সাধারণ মানুষের পাশে কারা থাকে। আমি ও আমার পরিবার সব সময় আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকব।

বেতাগী আমার জম্মস্থান। আপনারা আমার ঘরের মানুষ। ১২ তারিখ আপনারা ঘরের ছেলেকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে সম্মান দেখাবেন। তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কায় ভোট  দেওয়ার আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...