1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বেতাগী শাখার একটি বিশেষ দল ও পুলিশের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাকেরগঞ্জের নিয়ামতি বাজারে একটি বাসায় অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বেতাগী শাখা জানায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের নৌবাহিনী’র কন্টিনজেন্ট বেতাগী শাখার একটি চৌকস দল ও পুলিশে সমন্বয়ে যৌথ অভিযানে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নান্টু হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত নান্টু হাওলাদার ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার রায়পুর গ্রামের মৃত ওহাব আলী হাওলাদারের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ১ কেজি ৬ শ গ্রাম গাঁজা, ২টি রামদা, ২টি কুড়াল, ২টি দা, নগদ ১৭ হাজার ৫৭৮ টাকা এবং ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। নৌবাহিনী বেতাগী কন্টিনজেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলসহ বেতাগীর বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন,’ মাদক ব্যবসায়ী নান্টু হাওলাদারকে নৌবাহিনী বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নান্টু হাওলাদার দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তবে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পায়নি।স্থানীয় বাসিন্দারা বলেন, নৌবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকায় মাদক ব্যবসার কারণে দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয় বাড়ছিল। নৌবাহিনীর এমন উদ্যোগ নিয়মিত হলে মাদক কারবার বন্ধ হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয় জনসাধারন আশা প্রকাশ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...