1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান বাঘাইছড়িতে বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১০৮ ঘনফুট সেগুন কাঠ, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা” বরগুনায় খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন, কালভার্টের বাধায় থমকে যাওয়ার শঙ্কা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মোঃ আলাউদ্দিন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহ যদি আমাদের কামিয়াব করেন, তবে ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। বিগত সময়ে যারা দেশের অর্থ পাচার করেছে, তাদের পেট থেকে সেই টাকা বের করে আনা হবে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। অপরাধ করলে আইন সবার জন্য সমান হবে। একজন সাধারণ মানুষের যে সাজা হবে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে। ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের সম্মান, জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।ডা. শফিকুর রহমান আরও বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করা হবে। অতীতে যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে, তাদের বিচার করা হবে।নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি বলেন, শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করে তাদের অগ্রযাত্রা থামানো যাবে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। প্রয়োজনে জীবন দেব, তবুও হার মানব না।আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের বয়কট করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ঢাকা উত্তর মহানগর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।সমাবেশে ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...