1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে বড় রদবদল: মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাকে বদলি । সাভারের বিরুলিয়ায় শিশুকে ধ/র্ষ/ণ, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানমালা নিজস্ব প্রতিবেদকবরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ শায়েস্তাগঞ্জে ১৩ বছরের মোঃ রাহুল মিয়া নামে কিশোর ১৬ দিন ধরে নিখোঁজ বেতাগী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ৬ শ ৫০ মেট্রিকটন নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদে এখনও মুজিবের ছবি—জনমনে দিধা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সংবাদ: বিজু উৎসব উপলক্ষে বাঘাইছড়িতে বিজিবির সহায়তা, ৮০ পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে হাজারো মানুষের ভীড় বরগুনায় নারী টেইলারকে ধর্ষণের অভিযোগে মামলা

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে বিরুলিয়া ইউনিয়নের গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ১৫–১৬ জনের একটি ডাকাত দল ঘটনাস্থলে সমবেত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি লোহার দা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।আটককৃতরা হলো১। মোঃ সানি মিয়া (৩৫) পিতা-তোফাজ্জল হোসেন মাতা-নুরজাহান বেগম সাং-রাজাসন গ্যারেজ থানা-সাভার। ২। মোঃ রসেদ মিয়া (৩২) পিতা-আব্দুল মালেক মাতা-রাহিমা বেগম সাং-ছোট কালিয়াকৈর থানা-সাভার ৩। মোঃ রিপন মিয়া (৩৩) পিতা-আবুল হাসেম মাতা-গোলাপী বেগম সাং-ছোট কালিয়াকৈর থানা-সাভার,

৪। মোঃ শাহিন মিয়া (৩১) পিতা-মোঃ চান মিয়া মাতা-আফিয়া খাতুন সাং-সামাইর থানা-সাভার৫। মোঃ মাসুদ রানা (৩১) পিতা-মোঃ হানিফ মিয়া মাতা-আনোয়ারা বেগম সাং-ছোট কালিয়াকৈর থানা-সাভার ৬। মোঃ সোহাবান মিয়া (২৩) পিতা-মোঃ নজরুল ইসলাম মাতা-রাশিদা বেগম সাং-পূর্বহাটি উত্তরপাড়া পোস্ট-হেমায়েতপুর থানা-সাভার ৭। মোঃ নুর নবী (২৭) পিতা-আবু মিয়া মাতা-জরিনা খাতুন সাং-পূর্বহাটি পোস্ট-হেমায়েতপুর থানা-সাভার৮। মোঃ ইমন মিয়া (২৫) পিতা-হাছন মাতা-তাহেলা বেগম সাং-উত্তর মিটকা পোস্ট-হেমায়েতপুর থানা-সাভার. প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...