1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুর পৌরসভার বটতলা–সবুজবাগে কিশোর গ্যাংয়ের তুমুল সংঘর্ষ, এলাকায় আতঙ্ক

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ খালাসী :

মাদারীপুর পৌরসভার বটতলা ও সবুজবাগ এলাকার দুই পক্ষের কিশোর/গ্যাংয়ের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রাত আনুমানিক ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে বেশ কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। অনেক দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদ স্থানে সরে যান।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে এসব গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...