1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সরিষাবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

রাসেল মন্ডল
জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর সরিষাবাড়ী ৬নং ভাটারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামি ক্রয়োদশ সংসদ নির্বাচনে বি,এন,পির মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম (ধানের শীষ প্রতীক) এর পক্ষে ৩১ জানুয়ারি রাতে তেঁতুল তলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভাটারা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন কালু মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ আমিমুল এহসান শাহীন, সরিষাবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সহ—সভাপতি শেখ হোসেন জামান জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ—মৎস্য ও পশুপালন সম্পাদক আশরাফ ফারুক হীরা, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের প্রভাষক ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক রেজা ইমরান রাহুল, পৌর বিএনপির সহ—সপ্তর সম্পাদক রেজা মাসুদ শিশির, উপজেলা মহিলা দলের নেত্রী হুসনেরা খাতুন বন্যাসহ এলাকার অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকা। উপস্থিত সকলেই ধানের শীষের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম (ধানের শীষ প্রতীক) কে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...