1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শায়েস্তাগঞ্জে ট্রাক বোঝাই অবৈধ জ্বালানি কাঠ উদ্ধার, দুজন আটক

  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ

চুনারুঘাট উপজেলার বাসুল্লা রেমা – কালেঙ্গা বনাঞ্চল সংলগ্ন এলাকা থেকে ট্রাক বোঝাই অবৈধ ভাবে কাটা ১৪০ মণ জ্বালানী কাঠ নিয়ে আসার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন ব্রীজ গোলচক্কর এলাকায় সেনাবাহিনী ও বন বিভাগ টহল বাহিনী যৌথ অভিযানে ট্রাক সহ দুইজন আটক । মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয় ।

জানাযায় , শায়েস্তাগঞ্জ সেনাবাহিনী কমান্ডার গোপন সংবাদ পেয়ে ক্যাম্পে একটি টিম নিয়ে সিলেট বন বিভাগের অধীনে হবিগঞ্জের বিশেষ টহল বাহিনী ওসি ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ যৌথ অভিযান চালিয়ে বনাঞ্চল গাছ সহ একটি ট্রাক আটক করা হয় । এসময় ট্রাকে থাকা দুইজনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় রাখা হয় । ঘটনার বিবরণে জানা যায় , হবিগঞ্জের বিভিন্ন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি সিন্ডিকেট। আর এসবের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঐএলাকার বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও বন প্রহরী।

মোটা অংকের টাকার বিনিময়ে রাতের আধারে গাছ পাচার কারীদের সহযোগিতা করে আসছে তারা। রেমা-কালেঙ্গা – সাতছড়ি সহ বিভিন্ন বনাঞ্চল গাছ কেটে পাচার ফলে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে । এদিকে চুনারুঘাটে বাসুল্লা রেমা-কালেঙ্গা বনাঞ্চল এলাকা থেকে অবৈধ ভাবে ট্রাক বোঝাই ১৪০ মণ জ্বালানী কাঠ নিয়ে বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে আটক হয়। আটককৃতরা হলেন – চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আলাই মিয়া ছেলে মিলন মিয়া এবং একই গ্রামের গোলজার হোসেন ছেলে মোঃ শুভ মিয়া । আটককৃত গাছ ও ট্রাক হবিগঞ্জে ভাদৈ এলাকায় ফরেস্ট অফিসে হেফাজতে রয়েছে ।

এ ঘটনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে । আইনানুগ প্রক্রিয়ায় আটক বক্তিদের আদালতে সোপর্দ করা হবে । এদিকে আরো জানাযায় , গত ১৩ জানুয়ারি বনপ্রহরী প্রতাপ বাবু সহযোগিতায় রেমা-কালেঙ্গা থেকে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ বনাঞ্চল গাছ নিয়ে হবিগঞ্জ শহরের দিকে সড়ক পথে রওনা দেয়। এসময় বনবিভাগের হবিগঞ্জের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ গোপন সংবাদ পেয়ে বিকেলে বিশেষ টহলরত অবস্থায় বিপুল পরিমাণ গাছ সহ ট্রাক টি আটক করে হবিগঞ্জ ফরেস্ট অফিসে হেফাজতে রাখা হয়েছে এবং এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃত গাছের মূল্য ৪ লক্ষ টাকা ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...