1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী

  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বেতাগী(বরগুনা) প্রতিনিধি

গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে ‘আঁধারে আলোর স্বপ্ন’একটি ব্যতিক্রমী পথনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দেশের চলমান প্রেক্ষাপটে ‘গণভোট’ এবং নাগরিক অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।সোমবার (২ ফেব্রুয়ারি) ৩ টায় নাট্যাঙ্গনের সন্বয়কারী নাহিয়ানের পরিচালনায় বেতাগী শহরের পৌর অডিটোরিয়াম চত্বরে এই পথনাট্য প্রদর্শিত হয়। নাটক ও গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব, সাংবিধানিক অধিকার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।সুজন প্রতিনিধিদের মতে, সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী বিষয়ে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। নাটকের সংলাপে উঠে আসে: গণভোট কী এবং কেন এটি প্রয়োজন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলন, সুশাসন প্রতিষ্ঠায় একজন সচেতন নাগরিকের দায়িত্ব।পথনাট্য শেষে গণভোট সম্পর্কে সুজন বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের সরাসরি মতামত প্রকাশের সুযোগ থাকা জরুরি। গণভোট সেই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ।

আমরা চাই প্রতিটি মানুষ তাদের অধিকার সম্পর্কে জানুক এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখুক।’এই সচেতনতামূলক পথনাট্যের প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সাধারণ দর্শকদের আকৃষ্ট করে। এ সময় উপস্থিত দর্শকরা জানান, অভিনয়ের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে বুঝতে পেরে তারা উপকৃত হয়েছেন। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালনের আহ্বান জানান। ক্যাপশন: গণভোট উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে বেতাগীতে পথনাট্য প্রদর্শণী। সোমবার পৌর অডিটোরিয়াম।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...