1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টঙ্গী পশ্চিম থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০ আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে যোগ্য, ত্যাগী ও প্রত্যাশিত মুখ মুন্না খান শাহীন সিলেট সিটির ড্রাফটসম্যান থেকে রাতারাতি উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য রাকু? কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে বরমছড়া’ দুবড়িরখালে বালু জব্দ,জরিমানাসহ,লিষ্টার মেশিন ধ্বংস ডিজিটাল প্ল্যাটফর্মে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মানহানি ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি উত্তরার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর কৃতজ্ঞতা চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারি গ্রেফতার মধুখালীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত’র অভিযানে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

ইসলামী শাসন ছাড়া শান্তি সম্ভব নয়: নবীনগরে পীর সাহেব চরমোনাই

  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশে প্রকৃত শান্তি আসবে না। আমরা একা নই, আমাদের সঙ্গে দেশের সাধারণ মানুষ রয়েছে। ২৫৮টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মঙ্গলবার(২ ফেব্রুয়ারি ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ইসলামী লেবাস ধারণ করলেও তারা কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার পক্ষে নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছে, শরিয়া আইন নয়, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে। অথচ এই প্রচলিত আইন দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি, অপশাসন ও বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা চালু করা জরুরি। ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।
তিনি নবীনগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজুকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু। তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নবীনগরকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...