1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাতভর অভিযানে ওয়ারেন্টভুক্ত তারেক গ্রেফতার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬


মোঃ আলাউদ্দিন: 
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মো. তারেক (২৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।


সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত তারেক ওই গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।


অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের সদস্য ও পুলিশ যৌথভাবে গোপালপুর গ্রামে অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে নিজ এলাকা থেকে তারেককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়েছে।


অভিযান সংশ্লিষ্ট কমান্ডার মেজর মো. রাহাত খান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...