1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুর পৌরসভা ৭ নং ওয়ার্ডে ২০২৪ সালের নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ, জড়িতদের বিচারের দাবি এলাকাবাসীর।

  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ২০২৪ সালের নির্বাচনে গুরুতর অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত ওই নির্বাচনে ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়।


অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা খলিল মৃধা, কবির মৃধা ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে প্রকাশ্যে ভোটকেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই সময়ে তারা নিজেরাই সিল মেরে ব্যালট বাক্স ভরে দেন, ফলে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি।
এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, উক্ত ব্যক্তিরা যাচ্ছু খান ও শাজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং বর্তমানে এলাকায় মামলা বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। অভিযোগকারীরা বলেন, এসব কর্মকাণ্ড দেশবিরোধী কার্যক্রমেরও শামিল।
স্থানীয়রা আরও দাবি করেন, বর্তমানে অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় থাকার চেষ্টা করছেন। এতে এলাকায় আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে বলে জানান তারা।
মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের জনগণ অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, ভোটাধিকার হরণ ও অবৈধ কর্মকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন নিশ্চিত করা কঠিন হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...