1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুর-২ আসনে নির্বাচনী সহিংসতা: বাহাদুরপুরে কলস মার্কার কর্মীদের ওপর হামলা, ৪ জন আহত

  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ রিপোর্টার |

মাদারীপুরমাদারীপুর-২ (রাজৈর–মাদারীপুর) আসনের স্বতন্ত্র কলস মার্কার প্রার্থী মিল্টন বৈদ্য’র নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে তার কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক ১টা সময় বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজার এলাকায়।প্রত্যক্ষদর্শী ও প্রার্থী মিল্টন বৈদ্য ও স্থানীয় সূত্র জানায়, প্রচারণা চলার সময় ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহান–এর কর্মী বাহিনী হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা হাতুড়িসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে কলস মার্কার কর্মীদের ওপর আঘাত করে। এতে কমপক্ষে চারজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই রক্তাক্ত হন তারা।আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করে।স্থানীয়দের দাবি, পুরো ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসতে পারে।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের সহিংসতায় এলাকাবাসী উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...