1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ কানের দোলের লোভে শিশুহত্যা গণরোষে নিহত ২ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ চা বাগানে আগুন দিয়ে ডাকাতি , পাহারাদার কে হাত-পা বেঁধে লুট ; অগ্রগতি না থাকায় বেপরোয়া চক্র ২৮ মাসে ২৬৩ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ৩ জন নিহত নবীনগরে সাংবাদিক অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রংপুরে ৬৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারমানিক মিয়া, ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে বড় রদবদল: মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাকে বদলি । সাভারের বিরুলিয়ায় শিশুকে ধ/র্ষ/ণ, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান

বরগুনায় মাদকসহ আটক দুইজনকে ২০ দিনের কারাদন্ড

  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

বরগুনার তালতলী উপজেলায় মাদকসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীকে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে বরগুনা জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তালতলী উপজেলা শহরের মালিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দন্ডপ্রাপ্তরা হলো, ইসহাক আকন সবুজ (৪০), তিনি উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী এলাকার মোঃ শাহআলী  আকনের ছেলে এবং তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। অপরজন মোঃ আবুল কালাম (৩৯), তিনি উপজেলার মালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং নিশানবাড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।পুলিশ সূত্রে জানা যায়, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল তালতলী উপজেলা শহরের মালিপাড়ায় ওই পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইসহাক আকন ও আবুল কালামকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, সীম কার্ড, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, দন্ডপ্রাপ্ত আসামিদের নৌবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বুধবার সকালে তাদেরকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ৪-২-২৬

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...