1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপি’র গুজব ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী : নেতাকর্মীদের প্রতিবাদে সংবাদ সম্মেলনবরগুনার বেতাগীতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা শাখা। বুধবার সন্ধ্যার পরে বেতাগী পৌরসভা গেটের সামনে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন। তিনি অভিযোগ করেন, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জনসমর্থনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপির কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আজ দুপুরে উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা পৌর শহরে একটি শোভাযাত্রা বের করেন। একই সময় ইসলামী আন্দোলনের উপজেলার নেতৃবৃন্দ পৌর শহরে একটি শোভাযাত্রা বের করেন এবং ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে সম্বলিত লিফলেট নিয়ে প্রচারণা করেন। এসময় জামায়াতে ইসলামীর সাথে ইসালামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। বরং সৌহার্দ্যপুর্ন আচরণের মাধ্যমে উভয় দলই নিজেদের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলো। বুধবার দুপুর দুইটার কিছু পরই বিএনপির কিছু কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের সাথে সংঘর্ষে জড়ালেন।বিএনপি’র এসব অপপ্রচারের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহাদাত হোসেন আরো বলেন , সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ে জামায়াতকে জড়িয়ে নানা ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।জামায়াত নেতারা দাবি করেন, গুজব ছড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক সহাবস্থান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা গুজব ও অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বেতাগী পৌর জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সুমন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক বশির উদ্দিনসহ জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে জামায়াত নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল বক্তব্য ও আচরণ বজায় রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...