1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় প্রান হারালো সরকারী কলেজের অধ্যাপক

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা


সড়ক দুর্ঘটনায় প্রান হারালো বরগুনা জেলার আমতলী সরকারী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খন্দকার আশশাকুর রহমান ফিরোজ। বুধবার রাত সাড়ে ৯ টায় পটুয়াখালী জেলার হেতালিয়া বাঁধঘাটে এ দুর্ঘনাটি ঘটে। ফিরোজ বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরহুম খন্দকার ফজলুল হকের ছেলে। তার অকাল মৃত্যুতে আয়লাপাতাকাটা ইউনিয়নে ও আমতলীতে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, অধ্যাপক ফিরোজ বুধবার সন্ধ্যায় পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ওষুধ আনতে যায়। ওষুধ নিয়ে আমতলী নিজ বাসায় ফেরার পথে হেতালিয়ায় বাধঁঘাট দিয়ে রাস্তা পাড় হবার সময় একটি অটো গাড়ি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ফিরোজ রাস্তার উপর পড়ে গেলে মাথায় প্রচন্ড আঘাত পায়। হেতালিয়ার স্থানীয়রা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।


সংবাদ পেয়ে ফিরোজের স্বজনরা পটুয়াখালী হাসপাতাল থেকে মরদেহ গ্রহন করেন। ফিরোজের পরিবার থেকে জানা গেছে কাল বৃহস্পতিবার সকালে আমতলী সরকারী কলেজে প্রথম জানাজা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। বিকালে বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া নিজ বাড়িতে জানাজা হবার সম্ভাবনা রয়েছে।


ফিরোজের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...