1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাটুরিয়ায় স্ত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটনের বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী প্রধানের মাঠ পর্যায়ে পরিদর্শন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভায় দিকনির্দেশনা প্রদান করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন রয়েছে। পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা, নিয়মিত টহল, ফুট পেট্রোলিং, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, কুইক রেসপন্স ফোর্স (QRF), হেলিকপ্টার ও সোয়াডস্ টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

ভোটাররা যেন নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। দেশের নিরাপত্তায়, জনগণের পাশে-সবসময় বাংলাদেশ নৌবাহিনী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...