1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জামায়াত ও ইসলামী আন্দোলনের মিছিলে মিছিলে মুখরিত বেতাগী পৌর শহর

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় নির্বাচনী প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ, পথসভা ও মিছিলে মুখর হয়ে উঠছে বেতাগী পৌর শহর। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী সমর্থকদের দাড়িপাল্লা প্রতীকে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকদের হাতপাখা প্রতীকের ব্যাপক মিছিলে পৌর শহর মিছিলের নগরীতে পরিণত হয়।বৃহস্পতিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বেতাগী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। জামায়াতে ইসলামীর সমর্থকরা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, কলেজ মোড় ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরাও পাতপাখা প্রতীকে পৃথক পৃথক মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তাদের মিছিলে “ইসলামী শাসন চাই”, “সৎ লোকের শাসন কায়েম কর”, “ভোটাধিকার ফিরিয়ে দাও”সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।মিছিল শেষে পথসভায় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণ এবার যোগ্য, সৎ ও নীতিবান প্রার্থীকেই নির্বাচিত করবে।একাধিক মিছিলের কারণে কিছু সময়ের জন্য বেতাগী পৌর শহরের যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বড় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের সদস্যদের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তাদের তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়।স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচির সংখ্যা বাড়ছে। তারা আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে এবং ভোটের পরিবেশ সুন্দর রাখবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেতাগী পৌর শহরের এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠের রাজনীতি বেশ সরব এবং নির্বাচনী আমেজ ক্রমেই তুঙ্গে উঠছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...