1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নাজিরপুরের বাকসী সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার,এক মাদক ব্যবসায়ী নারী আটক।

  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাকসী এলাকায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি )ভোররাতে (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ০২:৩০ থেকে সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।


নাজিরপুর আর্মি ক্যাম্পের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কুখ্যাত মাদক কারবারি মনির মৃধা (৩৯) ও তার স্ত্রী লুবনা বেগম (৩৪)-এর বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।


অভিযানের সময় মনিড় মৃধা পালিয়ে গেলেও তার স্ত্রী লুবনাকে আটক করা হয়।
মনির মৃধার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় অস্ত্র এবং একটি অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। আটক মনিরের স্রী দীর্ঘ দিন মাদকের ব‍্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। সকল আলামত জব্দ করে আটক লুবনাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


অভিযানটি পরিচালনা করেন নাজিরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নওফেল-এর নেতৃত্বে একটি দল। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেন।এর আগে একই এলাকার মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ শহিদুল ইসলাম (রাঙ্গা) এর বাড়িতে অভিযান চালায়।তার দেয়া তথ্যের ভিত্তিতে সৌরভ মিনাকে ও জিঙ্গাসা করা হয়। তবে এদের প্রথমিক জিজ্ঞাসাবাদের পর ছেরে দেওয়া হয় ।


স্থানীয়দের মতে,এরা চান্দা ভাই মাসুম মিনার সহযোগী।গত ৫ আগস্টের পর এলাকায় এরা নানা অপকর্মে জড়িয়ে পরে এবং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল । সেনাবাহিনীর এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...