1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মিঠাপুকুরে নৌকায় সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

রুবেল হোসাইন সংগ্রাম(রংপুর):

রংপুরের মিঠাপুকুরে শখের বশে নৌকায় চড়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল সুবর্ণা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সুবর্ণা ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে এবং স্থানীয় জোড়গাছ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সুবর্ণা তার এক নিকটাত্মীয়সহ আরও তিনজনের সাথে নৌকায় করে বড়পুকুরে ঘুরতে বের হয়। নৌকাটি মাঝপুকুরে পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও করায় মগ্ন হয়ে পড়ে। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। নৌকায় থাকা অন্যরা এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চারজন অভিজ্ঞ ডুবুরির একটি দল প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান।এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, “এটি একটি দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”সুবর্ণার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অসতর্কতায় আনন্দভ্রমণ যে এভাবে বিষাদে রূপ নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...