1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা, সরকারি বালক স্কুল মাঠে মানুষের ঢল

  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সরকারি বালক স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২.৫০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে পিরোজপুরে আসেন এবং বেলা ৩টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন।

সকাল থেকেই পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমিরের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কেও মানুষের ভিড় লক্ষ করা গেছে। মঞ্চে উঠার পর ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান।

পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। এই সভায় কেন্দ্রীয় ও জোটের শীর্ষ নেতাদের এক বিশাল বহর উপস্থিত থাকার কথা রয়েছে। জনসভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্ধ

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...