1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১২ তারিখ ধামরাইয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ওমর আলী

  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টা আমিনুর ইসলাম

ঢাকা-২০ (ধামরাই) আসনের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে চারপাশ। এরই ধারাবাহিকতায় ধামরাইয়ের ১৪ নং সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ তারিখের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে জনমত গড়ে তুলতে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওমর আলী। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ১২ তারিখ ধামরাইয়ে ধানের শীষের বিজয়

সুনিশ্চিত।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোশারফ হোসেন মুসা খান, সহ-সভাপতি, সূয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।শহিদুল ইসলাম, সভাপতি ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা ইকবাল মন্ডল, মোতালেব রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমজাদ আলী। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব তমিজ উদ্দিনকে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।সভা শেষে শিয়ালকুল গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...