1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে জামায়াতে ইসলামীতে যোগদান: পেয়ারপুর ইউনিয়নে উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠান

  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ খালাসী :
মাদারীপুর জেলা সদর থানার পেয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৫/২/২০২৬ তারিখে।
উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) পেয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক দায়িত্বশীল নেতার নেতৃত্বে প্রায় ২০ থেকে ৩০ জন সমর্থক আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ ও আন্তরিক শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাদারীপুর-২ (রাজৈর–মাদারীপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহান। তিনি উপস্থিত জনতার কাছে রিকশা মার্কায় ভোট চেয়ে আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান খান। যোগদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়ারপুর ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান।
উঠান বৈঠকে বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং এই যোগদানের মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...