1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা-২ আসন রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে আরেক জনের পতন হবে

  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

বরগুনা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, রাজাকার বলে হাসিনার পতন হয়েছে। গুপ্ত বলে আরেক জনের পতন হবে।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বরগুনা জেলার বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা এখন একটি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। ইতিহাস সাক্ষ্য দেয়। সংকটময় সময়ে নারীরা সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি দুই শতাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

আমরা কোনো খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী কিংবা টেন্ডারবাজকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই না।তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করতে হবে। মাহমুদা মিতু বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা এখন একটি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। ইতিহাস সাক্ষ্য দেয়। সংকটময় সময় নারীরা সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি দুই শতাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা কোনো খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী কিংবা টেন্ডারবাজকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই না।তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করতে হবে।জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। তিনি বলেন, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। জামায়াত রক্তচক্ষুকে ভয় পায় না। জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা অভিযোগ করেন, জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের পথে পথে বিএনপির লোকজন বাধা সৃষ্টি করেছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।তবে এ অভিযোগের বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জামায়াতের পক্ষ থেকে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। আমরা আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জনসভায় প্রার্থী ও নেতাকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...