1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা-১ আসনআসমানে ফয়সালা হয়েছে তারেক রহমান হবেন দেশের প্রধান মন্ত্রী

  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

আসমানে ফয়সালা হয়ে গেছে আল্লাহর রহমতে আগামী ১২ তারিখে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধান মন্ত্রী। তারেক রহমান যদি প্রধান মন্ত্রী হন, আর আমরা যদি বরগুনায় ধানের শীষে ভোট না দিই, তাহলে কী ভাবে এলাকার উন্নয়ন চাইব। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলার তালতলী উপজেলার মালিপাড়া মাদরাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বরগুনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার তালতলী উপজেলার শেষ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরও বলেন, বিপুল ভোটে মো: নজরুল ইসলাম মোল্লাকে যদি সংসদে পাঠাতে না পারি, তাহলে আমাদের মুখ ছোট থাকবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে।ওই ছাত্র নেতা আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে করে বলেন, দীর্ঘদিন এই এলাকায় নৌকার সংসদ সদস্য ছিল। এখনও অনেক আওয়ামী লীগের ভাই বোন আছেন। কিন্তু এবার নৌকা প্রতীক নেই। আপনারা এই দেশের নাগরিক। ভোট দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব। তাহলে কি আপনারা ভোট দেবেন না?তিনি আওয়ামী লীগ নেত্রীকে ইঙ্গিত করে কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, কোরআনে আছে, নিজে বাঁচেন, আহাল বাঁচান। আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি কি এখন আপনাদের কথা ভাবছেন না। আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে যাওয়া নেত্রীর জন্য অপেক্ষা করা মূর্খতা ছাড়া কিছু নয়।ছাত্র নেতা আরও বলেন, আপনারা এই সমাজ ও দেশের নাগরিক। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এখন বিবেকের কাছে প্রশ্ন করুন। কাকে ভোট দেবেন। যে দল সরকার গঠন করবে, সেই দলই উন্নয়ন করবে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই দলের প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা।তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, আপনারা ভুল করবেন না। আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করে ধানের শীষে ভোট দিয়ে মো: নজরুল ইসলাম মোল্লাকে বিজয়ী করুন।জনসভায় আরও বক্তব্য রাখেন, বরগুনা জেলা, আমতলী, তালতলী উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ৮-২-২৬

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...