1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ইসলামের শত্রু দল জামাত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর

  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ডা. যুবাইদা রহমান পরিষদ।রবিবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্তরে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনেসহ ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর এবং ডা. যুবাইদা রহমান পরিষদের জেলা শাখার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক সাম্মী আক্তার রশ্মির নেতৃত্বে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মুসা খান সবুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা তরিকুল ইসলাম, মোঃ নাইমুল ইসলাম, মুর্ছালিন, মামুন, মাসুদ, জসিম, ফোরকানসহ পিরোজপুর জেলার সাত উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আমরা সকল ভোটারদের কাছে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করছি। তিনি আরো বলেন ৫ আগস্টের পর দেখতে পেয়েছি এই জামাত হলো ইসলামের শত্রু তারা এদেশের ধর্মভীরু মানুষদের দারিপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া জাবে এসব ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে । তিনি বলেন ১৭ বছর ধরে বাংলাদেশের গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদাজিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আমাদের সহযোদ্ধা ভাইরা গুম হয়েছে রাজপথে গুলি খেয়েছে আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে এদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে রাজপধে ছিলাম তখন জামাত কোথায় ছিল তখন এদেরকে কেউ দেখেননি তারা এই হারানো গনতন্ত্র পুনরুদ্ধার জন্য তারা পিরোজপুরের রাজপথে এসেে একটি কথাও বলে নাই তারা তলে তলে আওয়ামীলীগের সাথে রাজনৈতিক সমঝোতা করেছিল ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...