1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেগমগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬


বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদুল ইসলাম বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের বাসিন্দা অহিদুল ইসলাম ওয়ারিশ সূত্রে লাকুড়িয়াকান্দি মৌজার আমিন বাজার এলাকায় একটি জমির মালিক ও দখলদার। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, জমির সীমানা নির্ধারণের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শাহ আলম তা এড়িয়ে যান। এ বিষয়ে নোয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমিন দিয়ে জমি পরিমাপের সময় শাহ আলম বাধা সৃষ্টি করেন, এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন মিয়াপুর গ্রামের আলাম মেম্বারের বাড়ির জয়নাল আবেদীনের ছেলে শাহ আলম, মনছুর আহম্মদের ছেলে আলমগীর, একই গ্রামের কাউছার, পূর্ব ভূঁইয়া বাড়ির মোস্তফার ছেলে জহির এবং সুজায়েতপুর খামারবাড়ির জহিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিলে অহিদুল ইসলামকে হুমকি দেওয়া হয় এবং তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ঘটনায় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
এ বিষয়ে অভিযোগকারী অহিদুল ইসলাম বলেন, আমি আইন মেনে চলা একজন মানুষ। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা করছে এবং শাহ আলম আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করছি।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার এসআই আরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে বিরোধীয় জমিতে না যাওয়ার এবং কোনো ধরনের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে আইনগতভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেন তিনি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...