1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধামরাইয়ে তমিজ উদ্দিনের পক্ষে মোটরচালক দলের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার আমিনুর ইসলাম ধামরাই

ঢাক-২০ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে ধামরাইয়ের সুতিপাড়া এলাকা। রোবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থনে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা মোটরচালক দলের নেতাকর্মীরা।বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।গণসংযোগ পরবর্তী পথসভায় বক্তারা বলেন, দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরে পেতে উদগ্রীব। মাঠ পর্যায়ে ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের যে গণজোয়ার ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে, তাতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত।প্রচারণা ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল ধামরাই উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাদশা মিয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী।এছাড়াও বালিয়া ইউনিয়ন মোটরচালক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, আমতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী, যাদবপুর ইউনিয়ন সভাপতি মো. শাহিনুর ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...