1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সহ ৩ জন আটক

  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সহ ৩ জন আটক করা হয়েছে । রবিবার দিবাগত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় এ অভিযান পরিচালনা পরিচালনা করা হয় । জানা যায় , সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) গোপন সংবাদ পেয়ে তার নির্দেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন কালেঙ্গা রেঞ্জের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল খালিক , ফরেস্টার মোঃ আল-আমীন , শায়েস্তাগঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী সহ একদল স্টাফ কে নিয়ে কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর আগর বাগান এলাকায় বিশেষ টহল অবস্থায় একটি ডায়না ট্রাক ভর্তি বনাঞ্চল সংরক্ষিত ভেতর দেখতে পেয়ে গাড়িটি ধৃত করার জন্য এগিয়ে আসলে গাড়ির চালক বন কর্মকর্তা – কর্মচারীকে দেখে ডায়না গাড়ি দ্রুত বেগে চুনারুঘাট বটতলা দিকে চলে যায় । এসময় বন কর্মকর্তা – কর্মচারীরা গাড়ির পিছু হয়ে চুনারুঘাট বটতলা নামক স্থানে গিয়ে ধাওয়া করে কাঠ ভর্তি ডায়না ট্রাকটি আটক করা হয় । ডায়না ট্রাকে থাকা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা কাঠের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নি ।

গাড়ির মালিক ও কাঠের মালিক একই ব্যক্তি । আটককৃতরা হলেন – চুনারুঘাট উপজেলার হুর পাড়া গ্রামের মোল্লা বাড়ির মোঃ ছাবু মিয়া ছেলে মোঃ সাকিব মিয়া (২৫), গোবিন্দপুর গ্রামের আব্দুল হামিদ ছেলে মোঃ নূর আলম (২৪), গোয়াসপুর গ্রামের মৃত আব্দুর রউফ ছেলে মোঃ মোজাম্মেল হক সুমিত (২৮) কে আদালতে প্রেরণ করা হয়। এদিকে আটকৃত কাঠ ও ডায়না ট্রাকটি ফরেস্ট রেঞ্জ অফিসে হেফাজতে রয়েছে । এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে । # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ – ১৫৯৪৪৭ , তাং- ০৯/০২/২০২৬ ইং।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...