1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বেতাগী শাখার একটি বিশেষ দল ও থানা পুলিশের সমন্বয় যৌথ অভিযানে উপজেলার মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৫৭) কে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯/২/২৬) বিকেলে উপজেলার মোকামিয়া বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাসির উদ্দিনের ছোট ভাইয়ের বাসায় অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বেতাগী শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী’র কন্টিনজেন্ট বেতাগী শাখার একটি চৌকস দল ও পুলিশে সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ছোট মোকামিয়া গ্রামের মৃত রশিদ আকনের ছেলে নাসির উদ্দিনের ছোট ভাইয়ের একটি বাসা থেকে দেশীয় অস্ত্র ৯ টি ছ্যানা ও ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন,’ নাসির উদ্দিনের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা রয়েছে। তবে তাকে ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...