1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে বিএনপির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

ঢাকা ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সোমবার ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন দলীয় নেতা-কর্মীরা।উক্ত কর্মসূচিটি ঢাকা জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ মেম্বারের সুযোগ্য সঞ্চালনা ও পরিচালনায় এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:জামান: যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল ।টাইগার মোতালেব: ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল।সুলতান: বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা।ইমন হোসেন ফুলু: বিশিষ্ট ব্যবসায়ী।দেলোয়ার হোসেন, মানোয়ার হোসেন ও জিয়া ইসলাম।মোহাম্মদ জোহির উদ্দীন জুহির: বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ।সোমবার দিনব্যাপী সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় এই গণসংযোগ চালানো হয়। এসময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে আলহাজ্ব তমিজ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে সুতিপাড়া ইউনিয়ন থেকে বড় ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন।গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা কবির হোসেনের গতিশীল নেতৃত্ব এবং মোশারফ মেম্বারের সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...