1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে জরিমানা আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকের গৌরবময় সাফল্য, এ প্লাসপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক মধুখালীতে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠিত কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি,প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেইসাংবাদিক মহলে শোকের ছায়া সবুজ-বাসযোগ্য বাংলাদেশ গঠনে এসপি সাজেদুর রহমানের আহ্বান বন্ধুত্বের বন্ধনে এক অনন্য মিলনমেলা: সফল ঢাকা–কিশোরগঞ্জ প্রীতি ফুটবল ম্যাচ বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও মোহা: সাদ্দাম হোসেন নবীনগরে ফুটপাত দখলমুক্ত, অভিযানে জরিমানা দুই ব্যবসায়ী

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার নিবন্ধন

  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।


মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রবাসী ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ভোটারের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উদ্বোধন করেন। অ্যাপ চালুর পর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন তিন হাজার ৩৯১ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষের সংখ্যা তিন হাজার ২০৪ এবং নারীর সংখ্যা ১৮৭।

১৯ নভেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৭৪৫ জন নিবন্ধন করেছেন। জাপান থেকে ৬৯০ জন, চীন থেকে ৩৬৮ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া লিবিয়া থেকে ৬১, মিশর থেকে ৫২, উগান্ডা থেকে ১৯ এবং মোজাম্বিক থেকে ১৫ জন ভোটার নিবন্ধন করেছেন। একই সময়ে মরিশাস থেকে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে প্রত্যেকে ১১ জন, বতসোয়ানা থেকে ৯, রিপাবলিক অব কঙ্গো থেকে ৬, তানজানিয়া থেকে ৫ এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে ভোটার নিবন্ধন করেন।


কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪২৩–এ পৌঁছায়। প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। এই সময় যেসব প্রবাসী বাদ পড়বেন, তারাও নিবন্ধন করার সুযোগ পাবেন।

১৯ নভেম্বর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...