1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম জাতীয় সংসদের চিফ হুইপ হলেন

  • আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

লিটন কুমার ঢালী ও দুলাল ফেরদৌস, বেতাগী :

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।এই পদে তিনি মন্ত্রীর পদমর্যাদা লাভ করেছেন বলে দলীয় ও সংসদীয় সূত্রে জানা গেছে।

তাঁর এ নিয়োগে বরগুনা-২ আসনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় রক্ষা, আইন প্রণয়নের ক্ষেত্রে দলীয় অবস্থান নিশ্চিত করা এবং সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় চিফ হুইপের ভূমিকা অপরিহার্য। নতুন দায়িত্ব পেয়ে নূরুল ইসলাম মনি বলেন, “দল ও সংসদের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করাই হবে আমার বেতাগী উপজেলা বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির বলেন, বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নূরুল ইসলাম মনি’র এ দায়িত্ব প্রাপ্তি দলীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিফ হুইপ হিসেবে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো: শাহজাহান কবির বলেন, নূরুল ইসলাম মনি এই পদোন্নতির মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা প্রত্যাশা করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...