1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আলোর নিচে অন্ধকার।

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সিলেটের, কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের।৩ নং ওয়ার্ড টুকেরগাঁও এলাকার প্রধান সড়ক এর সামনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক স্থাপিত সাইনবোর্ড, যাতে লেখা আছে নদী নালা ড্রেনে ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা আবর্জনা ও প্লাস্টিক জাতীয় পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলুন। পরিবেশ ও প্রকৃতিক সৌন্দর্য্য বিনষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকুন। বাংলাদেশ টুরিজম বোর্ড, কোম্পানিগঞ্জ উপজেলা সিলেট। এই বোর্ড এর নিচেই টুকের বাজারের বিভিন্ন অংশের দোকানপাট এবং বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলে রাখা হয়। এতে করে চারটা ড্রেন পুরোপুরি বন্ধ। এই রাস্তা যুগে টুকেরগাঁও সহ আশেপাশের পাঁচ থেকে ছয়টা গ্রামের মানুষ যাতায়াত করে এবং টুকের গাঁও সরকারি প্রাথমিক মডেল স্কুল এবং শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা এই রোডে যাতায়াত করে এখানে দুরবিসহ পচা গন্ধে পথচারীদের কষ্ট হয়। আশেপাশের ছোট কয়েকটা দোকান আছে এবং কিছু ফ্যামিলি আছে তারাও বিভিন্ন সময় এখানে যারা ময়লা আবর্জনা ফেলে তাদের সাথে ভাগ বিতন্ডে জড়ায় কিন্তু এতেও কোন সূরা হয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে প্রশাসন একটা সাইনবোর্ড স্থাপন করেছে,সেখানে প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারী কারো দৃষ্টিতে বিষয়টা আসছে বলে মনে হয় না? এটা এলাকাবাসীর মতামত। যদি এমনটাই হতো তাহলে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে রাস্তায় অবৈধ পারকিং বাজারের সাইডে দোকান করা এসব বিষয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে কিন্তু এই ময়লা আবর্জনা রাস্তার পাশে এবং কয়েকটা ড্রেন বন্ধ হওয়ার বিষয়ে প্রশাসনের কোন দৃষ্টি নেই। বর্ষার প্রথম বৃষ্টিতে যখন এই ড্রেন দিয়ে পানি বের হতে পারে না তখন টুকের বাজারের, অর্ধেক বাজার পর্যন্ত নর্দমার ময়লা পানিতে হাঁটু পানি জমে যায়। তখন এলাকার ব্যবসায়ী কয়েকজন মিলে এটা পরিষ্কার করায় নামে মাত্র কিছুদিন পরে আবারই বন্ধ হয়ে যায় বাজারের অনেক দোকানদার আছে যারা বর্ষা কাল আসলে দোকানের মালপত্র উঁচুতে তুলে রাখতে হয় বন্যার কারণে নয়, বৃষ্টির পানিতে ড্রেন থেকে বন্যার সৃষ্টি হওয়ার ভয়ে। এলাকার কিছু মানুষের মন্তব্য যারা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে জড়িত আপনারা যদি এই বিষয়টা সংবাদমাধ্যমে তুলে ধরেন তাহলে হয়তো বা প্রশাসনের দৃষ্টিতে আসবে। এতে করে এলাকার মানুষের একটু উপকার হবে এবং দূর দূরান্ত হতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যারা আসে তাদের কাছেও এলাকার মানুষের মান সম্মান টা একটু থাকবে। একথা বলার কারণ এই রাস্তায় হাজারো মানুষের চলাফেরা বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে এবং এলাকার মানুষকে বিভিন্ন সময় কটু কথা শোনায় এই রাস্তার জন্য।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...