1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

মানিকগঞ্জে খুচরা সার ডিলারদের ক্ষোভের বিস্ফোরণনীতিমালা–২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ বজলুর রহমান“

নীতিমালা নয়, আমাদের রুজি-রুটির গলাটিপে ধরা!”—এমন ক্ষোভ আর উদ্বেগের স্লোগানে মুখর হয়ে ওঠে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ। সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা–২০২৫ বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধনে ফেটে পড়েন সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা।মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে জেলার শতাধিক খুচরা কার্ডধারী সার ডিলার একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষি মন্ত্রণালয়ের স্মারক নং ১২.০০.০০০০.০৩১.৪০.০০.২৫.১৮ অনুযায়ী গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত ‘সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা–২০২৫’-এ দেশব্যাপী সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত এবং পৃথকভাবে খুচরা বিক্রেতা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সকল দায়-দেনা নিষ্পত্তির নির্দেশনাও দেওয়া হয়েছে।ডিলারদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে সারাদেশের প্রায় ৪৪ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। তিন দশকেরও বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসা এসব খুচরা বিক্রেতাই কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেন। চাষাবাদের মৌসুমে কৃষকের হাতে নগদ অর্থ না থাকলেও তারাই বাকিতে সার সরবরাহ করে কৃষি উৎপাদনের চাকা সচল রাখেন।বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা বা মতবিনিময় ছাড়াই এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। হঠাৎ করে সনদ স্থগিত হলে হাজারো ব্যবসায়ী, তাদের কর্মচারী ও পরিবার চরম আর্থিক সংকটে নিমজ্জিত হবেন। দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি—সবই হয়ে উঠবে দুঃস্বপ্ন।মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা জোর দিয়ে বলেন, “এই নীতিমালা বাস্তবায়ন নয়, অবিলম্বে স্থগিত চাই। খুচরা সার বিক্রেতাদের স্বাভাবিক ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে।” তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং কৃষকবান্ধব ও ব্যবসায়ীবান্ধব সমাধানের আহ্বান জানান।কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) মানিকগঞ্জ জেলা শাখা। সংগঠনের পক্ষে জেলা নেতা মোঃ আওলাদ হোসেন স্মারকলিপিতে স্বাক্ষর করেন।ক্ষুব্ধ ডিলারদের হুঁশিয়ারি-দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...