1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

হবিগঞ্জে বাহুবলের মধুপুর রিজার্ভ ফরেস্ট এলাকায় সংরক্ষিত বনে গাছ কাটায় বাধা দিতে গিয়ে ফরেস্ট গার্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে বাহুবল মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক (৩৮) ও তার সহকর্মী মো. আব্দুর রহমান ফয়জাবাদ আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় তারা কয়েকজনকে গাছ কাটতে দেখে বাধা প্রদান করেন। এতে অভিযুক্ত আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদীর দাবি, ইব্রাহিম মিয়া ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলী ও তর্জনীর মাঝখানে গুরুতর কাটা জখম হয়। অন্যরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।একই সময়ে সহকর্মী মো. আব্দুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ চারা গাছ কেটে নিয়ে আনুমানিক দুই লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে। এ বিষয়ে বাহুবল মডেল থানা-এর অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...