1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

বরগুনার রিয়া অনার্সে ফের বৃত্তি পেলেন

  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরগুনা সদর উপজেলার চরকলোনী সড়কের বাসিন্দা নাহিন হক রিয়া অনার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে আবারও বৃত্তি লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর অর্থনীতি বিভাগে ৩.৯৩ (৪-এর মধ্যে) সিজিপিএ অর্জন করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তার সাফল্যের বিষয়টি জানায়।রিয়া আইনজীবী এম মজিবুল হক কিসলু ও শিক্ষিকা নিলিমা পারভীন পুস্প দম্পতির একমাত্র মেয়ে। শিক্ষা জীবনে এর আগে তিনি প্রাথমিক ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান। পরে ঢাকা রাজউক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ অর্জন করে বৃত্তি লাভ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের বি.এস.এস (অনার্স) সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে মাস্টার্সে অধ্যয়নরত রিয়াসহ ৩০ জন শিক্ষার্থীকে এককালীন ৯০০ টাকা অনুদান এবং ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য মাসিক ৪৫০ টাকা হারে এক বছরের সাধারণ বৃত্তি প্রদান করা হবে।নাহিন হক রিয়া বলেন, তিনি মাস্টার্সে অধ্যয়নের পাশাপাশি থিসিসের কাজ করছেন এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছেন। আমার আশা প্রশাসনে ক্যাডার সার্ভিসে কাজ করার।রিয়ার একমাত্র বড় ভাই নাহিদ হক রাকিব স্থানীয় সরকার অধিদপ্তর-এর উপসহকারী প্রকৌশলী হিসেবে সিলেটে কর্মরত আছেন। মেয়ের এ সাফল্যে তার বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...