1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

মাদারীপুর মস্তফাপুর বাসস্ট্যান্ডে ফের সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আব্দুল আহাদ(জনবন্ধু):

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন শামচু সরদার ও ইদ্রিস হাওলাদার গ্রুপের সমর্থকরা। মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এতে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...