1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

চিফ হুইপকে শুভেচ্ছা জানালো ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

:ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সংসদ নুরুল ইসলাম মনিকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের বাসভনে সাক্ষাত করেন সংগঠনটির সভাপতি আব্দুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় ফুল দিয়ে নবনির্বাচিত চিফ হুইপকে ফুল দিয়ে বরণ করে নেন তারা। সংগঠনের নেতারা আশা করেন, তার এই নতুন দায়িত্ব বরগুনা জেলাকে আরো পরিচিত করবে। পাশাপাশি অবহেলিত এই জনপদে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন আরো তরান্বিত হবে। দল মত নির্বিশেষ সবাইকে নিয়ে এলাকাকে সমৃদ্ধ ও একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবেন চিফ হুইপ। নুরুল ইসলাম মনিও আশ্বাস দেন সংসদীয় আসন বরগুনা-২ সহ জেলার সার্বিক উন্নয়নের। পাশাপাশি সাংবাদিকদের এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংবাদ পরিবেশনের অনুরোধ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মিরন আহমেদ, দফতর সম্পাদক এম সোলায়মান, জনকল্যাণ সম্পাদক মিরাজ হোসেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...