1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা

পুলিশের অভিযানে মাদক ও গাড়ি সহ আটক এক।সিলেট কোম্পানীগঞ্জ প্রতিনিধ।

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পুলিশের অভিযানে মাদক ও গাড়ি সহ আটক এক।সিলেট কোম্পানীগঞ্জ প্রতিনিধ। সালাউদ্দিন রানা। কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধ ৮৮বোতল ফেনসিডিল,মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকা ও ০১টি প্রাইভেট কারসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ০৪/০৩/২০২৬খ্রিঃ তারিখ রাত্রীবেলা জনাব মোঃ সফিকুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা, সিলেট এর দিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার এসআই/ মোঃ মোশাররফ হোসেন, এএসআই/সব্যসাচী দাস ও সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ থানাধীন ০৬নং দক্ষিণ ইউনিয়নের গৌরীনগর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। এনাম আহমেদ (৪৮), পিতা- মৃত নান্নু মিয়া, মাতা- ময়না বিবি, সাং- বলদী, তেতলী ইউ/পি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট‘কে ০১টি প্রাইভেট কারসহ আটক করা হয়। এসময় উক্ত আসামীর হেফাজতে থাকা প্রাইভেট কার তল্লাশী করিয়া প্রাইভেট কারের পেছনের সিটের নিচ হইতে i) সাদা রঙের পলিথিন ব্যাগের ভিতরে ৮৮বোতল FAIRDYL COUGH LINCTUS প্লাস্টিকের বোতল, প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup লেখাসহ অন্যান্য লেখা আছে। প্রতিটি বোতলের ওজন অনুমান ১০০মিঃলিঃ করিয়া (৮৮x১০০)= ৮৮০০মিঃ লিঃ বা ৮.৮ লিটার, প্রতিটি বোতলের মূল্য অনুমান ২,০০০/-টাকা করিয়া মোট মূল্য অনুমান (৮৮x২০০০)= ১,৭৬,০০০/- (এক লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, প্রতিটি বোতলের কর্ক সংযুক্ত আছে। ii) মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩৭,০০০/- (সাইত্রিশ হাজার) টাকা, যাহার মধ্যে ৩৭টি ১হাজার টাকার নোট, iii) মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি সাদা রঙের প্রাইভেট কার, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-গ- ১৪-৯৪৭৯, চেসিস নং- NCP510007581, ইঞ্জিন নং- INZA523318, যাহার মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকার জানান এমন মাদক বিরোধী অভিযান সব সময় পরিচালিত হবে এবং কোম্পানীগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত রাখার জন্য সর্বাত্মক ব্যবস্থার গ্রহণ করবে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...