1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা

এক মাসে একই কোম্পানীর ৩ বাগানের ৯টি ট্রান্সফরমার চুরিচুনারুঘাটের চা বাগানে আবারও ট্রান্সফরমার চু

  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রিচুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে সেচকাজে ব্যবহৃত পাম্পঘরের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। রবিবার দিবাগত রাত ২টায় একদল ১২/১৩ জনের একদল চোর বাগানের চৌকিদারকে হাত পা বেধে এ ট্রান্সফরমারগুলো চুরি করে নিযে যায়। এর বাজারমুল্য অনুমান ৭ লাখ টাকা। এ ব্যাপারে বাগান সহকারী ব্যবস্থাপক দেবাশীষ দাস বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে আলামত নিয়ে যায় । এর আগে গত ১৫ ফেব্রুয়ারী একই চা বাগান থেকে দুই পাহারাদারকে গাছের সাথে বেঁধে শুকনো মৌসুমে চা গাছে পানি সেচ দেওয়ার পাম্প ঘরের ভেতর তালা ভেঙে বড় বড় ৩ টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। একই ভাবে গত এক মাসে কোম্পানীর ৩টি বাগানের ৯টি ট্রান্সফরমার চুরি হওয়ায় শুস্ক মওসুমে চা বাগানগুলো বাগানে চা গাছে সেচ দিতে গিয়ে চরম বেকায়দায় পড়েছে।রবিবার গভীর রাতে ১২/১৩ জনের একদল চোর উপজেলার দেউন্দি চা বাগানের ২১ নং সেকশনে বাগানের ৩ চৌকিদারকে গাছের সাথে বেঁেধ পানি সেচের পাম্প ঘরের ভেতরে তালা ভেঙ্গে ৩টি ২৫ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ভোরে খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে জানালে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে ট্রান্সফরমারে ভেতরে কয়েল ব্যতিত অন্যান্য যন্ত্রপাতি পড়ে থাকাবস্থায় উদ্ধার করে।খোজ নিয়ে জানা যায়, এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন চা বাগান ও গ্রাম এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চরি করে তার কয়েল খুলে নিয়ে অন্যান্য যনত্রাংশ ফেলে রেখে যাচ্ছে। এদিকে গত ৫ মার্চ দিবাগত রাত ২ টা দিকে ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত চক্র একই কোম্পানীর লালচান্দ চা বাগানের টিলা বাংলার সামনে দুই পাহারাদার কে হাত বেঁধে গাছের সাথে আটকে রেখে বিদ্যুৎ কুটির উপর থেকে ৫ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। গত ২৫ ফেব্রুয়ারি ৪ নম্বর সেকশন থেকে বিদ্যুৎ কুটির উপর হতে ২৫ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এর আগে একই কোম্পানীর নোয়াপাড়া চা বাগানের পাম্পঘরের ২টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। প্রত্যেকটি ট্রান্সফরমার ভেতরে তামার তার খুলে নিয়ে যায়।পরিকল্পিত ভাবে একই কোম্পাীর ৩টি বাগানের একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় বাগানে আতংক বিরাজ করছে। পাশাপাশি চা শিল্পের উপর এর প্রভাব পড়ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...