1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা

বরগুনায় নারীর কন্ঠে ন্যায়ের ডাক শীর্ষক সেমিনার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় “নারীর কণ্ঠ, ন্যায়ের ডাক” শীর্ষক একটি সচেতনতা মূলক ও অংশ গ্রহণ মূলক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারীর নেতৃত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।সোমবার সকাল ১১ টায় পাথরঘাটা অফিসার্স ক্লাবে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে “স্পেস টু লিড” প্রকল্পের আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাধ্যমে কিশোরী ও তরুণীদের নেতৃত্ব বিকাশ, অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিফাত বিন সাদেক। ইয়ুথ ফর চেঞ্জের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাদিয়া আফরিন হেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম খোকন।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সম্মান, বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে। নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও দৃশ্যমান করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ৯-৩-২৬

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...