1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা

আয়রনম্যান ৭০.৩ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করা ট্রায়াথলেট মারিয়ার পাশে সরকার, পেলেন আর্থিক পুরস্কার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সজীবুর রহমান:

বাংলাদেশের ট্রায়াথলন অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন দেশের প্রথম নারী ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়া। আসন্ন Ironman 70.3 Championship-এ অংশগ্রহণের জন্য ফ্রান্স-এ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ উপলক্ষে তাঁর পাশে দাঁড়িয়েছে সরকার।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ট্রায়াথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সহায়তা প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। এ সময় মারিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকে দেশের জন্য গর্বের বিষয় উল্লেখ করে তাঁর সাফল্য কামনা করা হয়।এদিকে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ACME Laboratories Limited মারিয়ার জন্য স্থায়ী পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করেছে, যা তাঁর ভবিষ্যৎ ক্রীড়া যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।উল্লেখ্য, ট্রায়াথলন একটি কঠিন সহনশীলতার খেলা, যেখানে সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিনটি ধাপ ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মারিয়ার এই সাফল্য দেশের নারী ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, একমি ল্যাবরেটরিজ এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইব্রাহিম খলিল-কে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...