1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

সাংবাদিক লিটন কুমার ঢালীর বিয়ে সম্পন্ন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বেতাগী প্রতিনিধি:

বরগুনার বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও বিশ্ব মিডিয়া’র সিনিয়র স্টাফ রিপোটার সাংবাদিক লিটন কুমার ঢালীর বিয়ে গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই বিয়ের আনুষ্ঠানিকতা। নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের বাসিন্দা পুলিন বিহারী ঢালী কনিষ্ঠ পুত্র, বামনা হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের প্রভাষক লিটন কুমার ঢালী। এরসাথে ঝালকাঠী জেলার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী গ্রামের গৌরাঙ্গ হালদারের কনিষ্ঠ কন্যা, ব্রাক বরগুনা সদর উপজেলায় কর্মরত প্রিয়ংন্তী হালদার গতকাল সোমবার রাতে সনাতনী যথাবিধি অনুসারে সম্পন্ন হয়েছে।বিয়ের আসরে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।সাংবাদিক লিটন কুমার ঢালী দীর্ঘদিন ধরে সংবাদ’র বেতাগী উপজেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক বিশ্ব মিডিয়া পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংবাদ তুলে ধরার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তার বিয়ের খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিকসহ শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানান।বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল আপ্যায়নের বিশেষ আয়োজন। নবদম্পতির জন্য সকলেই সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের কামনা করেন। নবদম্পতি লিটন কুমার ঢালী ও প্রিয়ংন্তি হালদার, সকলের প্রতি আর্শীবাদ কামনা করছেন। অনুষ্ঠানে বেতাগী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ সেবাশ্রম বেতাগী শাখার সভাপতি মনোরঞ্জন বড়াল উপস্থিত থেকে বলেন, লিটন কুমার ঢালী একজন ভদ্র ও দায়িত্বশীল ছাত্র ছিলো। তার নতুন জীবনের শুরু যেন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে—এটাই সবার প্রত্যাশা।নবদম্পতির পক্ষ থেকেও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন যাতে নতুন জীবন সুন্দরভাবে এগিয়ে নিতে পারেন।এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সহকর্মী সাংবাদিক, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। অনেকে নবদম্পতির জন্য সুখী দাম্পত্য জীবন, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন। সাংবাদিক লিটন কুমার ঢালীর বিয়ে উপলক্ষে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। নবদম্পতির নতুন জীবনের পথচলা হোক ভালোবাসা, সুখ ও সাফল্যে পরিপূর্ণ—এমন প্রত্যাশা সবার।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...